দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতা নদীবন্দরে

২৮ জুলাই ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা © সংগৃহীত

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (২৮) ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়- রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬