‘সন্তান হত্যার বিচার আল্লাহ ছাড়া কার কাছে চাইব?’

২৭ জুলাই ২০২৪, ০৬:৩৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
নওশের আলী ও জাবির

নওশের আলী ও জাবির © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির। সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যান তিনি।

যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামের কৃষক নওশের আলীর সন্তান জাবির। জাবিরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল নওশের আলীর। সন্তানের কথা ভেবে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। নওশের বলেন- ‘আল্লাহ, কী চাইছিলাম, আর কী হলো! এর বিচার আল্লাহ ছাড়া কার কাছে চাইব?’

জানা গেছে, গত ১৯ জুলােই রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন জাবির। বন্ধুরা তাকে মুগদা হাসপাতালে ভর্তি করান। ওইদিনই উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টায় না ফেরার দেশে পারি জমান জাবির। শনিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইমতিয়াজ আহমেদ জাবিরের খালু ইসমাইল জানান, জাবিবের পিঠে ও পায়ুপথের উপরিভাগে দুটো গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ রাত ৮টার পর
  • ২২ মার্চ ২০২৬
নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা
  • ২২ মার্চ ২০২৬
সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছ…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence