কবে চালু হচ্ছে মেট্রোরেল, যা জানালেন ওবায়দুল কাদের

২৭ জুলাই ২০২৪, ০৪:২৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। তবে  মেট্রোরেল কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৭ জুলাই) রাজধানীর বনানীতে আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছেন।’

হামলাকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যা অর্জন তা ধ্বংস করতে চায় উল্লেখ করে তিনি বলেন, হামলাকারীদের যে ফুটেজ ছিল, তা আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে। তারা পরপর দুইবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছিল। শেখ হাসিনার যা অর্জন তা ধ্বংস করতে চায় তারা। এসব ধ্বংসযজ্ঞ দেখে নেত্রী কষ্ট পাচ্ছেন।

সেতুমন্ত্রী বলেন, এটা সাধারণ ছাত্র-ছাত্রীদের কাজ না। বিএনপি-জামায়াত এই আন্দোলনের ওপর ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার জন্য এমন হামলা। তারা গণতন্ত্র মানে না। আগুন, অস্ত্র নিয়ে নেমেছে তারা। কত মানুষের প্রাণের প্রদীপ নিভে গেছে। মর্মান্তিক দৃশ্যপট, সাংবাদিকও নিহত হয়েছে, আহত হয়েছে।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence