দেশের তিন বিভাগে হতে পারে ভারী বর্ষণ

২৬ জুলাই ২০২৪, ০১:২৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM

© সংগৃহীত

দেশের তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় আগামীকাল শনিবার (২৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিদগ্ধ রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজারে নেই প…
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন
  • ১৭ অক্টোবর ২০২৬