পুলিশের ওপর হামলাকারীদের কালো হাত ভেঙে দেওয়া হবে: ডিএমপি

২৫ জুলাই ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বিপ্লব কুমার সরকার

বিপ্লব কুমার সরকার © টিডিসি ফটো

যারা পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে, তাদের কালো হাত আইনিভাবে ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। তিনি উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা সৃষ্টিকারীরা যাতে রাজধানী ঢাকা ছেড়ে যেতে না পারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সেই পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, সহিংসতার ঘটনায় করা ২০০টি মামলায় এ পর্যন্ত ২ হাজারের বেশি নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কিছু মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতরা সবাই রামপুরায় বিটিভি ভবনে অগ্নিসংযোগ, সেতু ভবনে হামলা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলে ভাঙচুরের মতো কর্মকাণ্ডে জড়িত।

বিপ্লব কুমার সরকার বলেন, প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন, এই সন্ত্রাসী চক্র বেছে বেছে সেগুলোয় হামলা করেছে। উন্নয়নের যাত্রাকে ব্যাহত করতে বেছে বেছে উন্নয়ন প্রকল্পগুলোতে তারা হামলা করেছে। সমস্ত নথিপত্র পুড়িয়ে দিয়েছে।

নাশকতাকারীরা দুই-তিন দিন ধরে গা ঢাকা দিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ব্লকড রেইড চলমান। ব্লকড রেইড ছাড়াও ঢাকায় দিন-রাতে পুলিশের অপারেশন চলমান। সন্ত্রাসীরা যেখানেই থাকুক, আমরা তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করবো।

ডিএমপির এই যুগ্ম কমিশনার জানান, ডিএমপি সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় আনতে কাজ করছে। এই কাজ আরও বেগবান করা হবে। আমরা পরিকল্পনা করছি, যেন এ ধরনের অপরাধীরা ঢাকা ছাড়তে না পারে। ঢাকার মধ্যে যারাই থাকুক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ ডিএমপি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence