কোটা সংস্কারের পক্ষে সরকার, আন্দোলন প্রত্যাহারের আহ্বান

১৮ জুলাই ২০২৪, ০৩:১৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© ফাইল ফটো

শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, কোটা সংস্কারের পক্ষে সরকার। আজ বৃহস্পতিবার চলমান পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি এ সংক্রান্ত মামলার শুনানির জন্য আগামী রবিবার আদালতে আপিল করতে, যেন শুনানি এগিয়ে আনা যায়।

আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আইনমন্ত্রী বলেন, পিতৃতূল্য হিসেবে আমি অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন।

কোটা সংস্কার বিষয়ে আপনারা একমত কি না— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত।

আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬
আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬