কোটা সংস্কার আন্দোলন

রক্তপাত কোনও সমাধান না: সাবিলা নূর

১৭ জুলাই ২০২৪, ১০:৩৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
সাবিলা নূর

সাবিলা নূর © ফেসবুক থেকে নেওয়া

চলমান কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছেন অনেকেই। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী সাবিলা নূর।

বুধবার (১৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি।

ফেসবুক পোস্টে সাবিলা নূর বলেন, রাজপথে আন্দোলনকারী এই শিক্ষার্থীদের কেউ আপনার-আমার-আমাদের ভাই, বোন, সন্তান কিংবা স্বজন। রক্তপাত কোন সমাধান না। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের সম্পদ। কোটা নিয়ে যে আন্দোলন তা সুষ্ঠু সমাধান দরকার। এত এত ছাত্র-ছাত্রী ভুল দাবি করতে পারেনা। আর কোন মায়ের কোল খালি হোক আমরা চাই না। আর কোন প্রাণ যেন না ঝরে। দৃঢ় নির্দেশনার অপেক্ষায়…

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬