যাত্রাবাড়ীতে টোল প্লাজায় আগুন

১৭ জুলাই ২০২৪, ১০:১৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
যাত্রাবাড়ীতে টোল প্লাজায় আগুন

যাত্রাবাড়ীতে টোল প্লাজায় আগুন © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সময় সংবাদকে এ তথ্য জানায়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশ কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা।

এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়। 

শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়। পরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধরা হলেন, বাবু মিয়া (৫০) ও তার ছেলে রোহিত মিয়া (২)। এছাড়া পথচারী পিয়াস (১৭), মনিরুল (২০), সোহাগ (২৭) ও ফয়সাল (১৮)। এদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close