কোটা আন্দোলনে পুলিশের ১২ সদস্য আহত

১৭ জুলাই ২০২৪, ০৫:০৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
কোটা আন্দোলনকে ঘিরে পুলিশে সতর্ক অবস্থান

কোটা আন্দোলনকে ঘিরে পুলিশে সতর্ক অবস্থান © ফাইল ফটো

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর শিক্ষার্থীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মহাখালী পুলিশ বক্সের ইনচার্জ এসআই শাহ মিরাজ উদ্দিন, রূপনগর থানার এসআই আল-মামুন ও সাইফুল ইসলাম, পিওএম দক্ষিণ বিভাগের কনস্টেবল তানভীর, মো. মাহমুদুল ইসলাম, মাহিন ইসলাম নাসিম, পিওএম উত্তর বিভাগের কনস্টেবল মুক্তার ও মুরাদ, মহাখালী পুলিশ বক্সের কনস্টেবল মো. হাসান আলী ও রাশেদ এবং ট্রাফিক গুলশান বিভাগের কনস্টেবল মো. আব্দুল লতিফ।

কয়েকজন আহত পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের পাশাপাশি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহকালে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ২৫ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ, সাইন্সল্যাব, নিউমার্কেট, মহাখালী, মিরপুর, বাড্ডা, রামপুরা ও বনানীসহ রাজধানীর বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে সমাবেশ করে।

যার ফলে নগরবাসী চরম দুর্ভোগে পড়ে। সরকারি সম্পদ ও নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করতে গিয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হামলায় ডিএমপির ১২ জন পুলিশ সদস্য আহত হন।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬