নারায়ণগঞ্জে সড়ক-মহাসড় অবরোধ করে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

১৭ জুলাই ২০২৪, ০১:০৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
অবরোধের দৃশ্য

অবরোধের দৃশ্য © টিডি

কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি কড়ইতলা এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় সড়কের পাশে দু’পাশে যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় কোটা আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিকে থাকেন।

আন্দোলনকারীরা সবাই শিক্ষার্থী বলে দাবি করে সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব হাসান বলেন, ‘আমরা সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করি এবং মুক্তিযোদ্ধাদেরও সমর্থন করি। তবে এই কোটার বিপক্ষে আমাদের অবস্থান।’

তিনি আরও বলেন, ‘এই দাবিতে আন্দোলন করতে গিয়ে গতকাল সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমরা সারাদেশে আন্দোলন করছি। এর অংশ হিসেবে আজ এখানে আমাদের অবস্থান। এখানে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করছে। বহিরাগতদের আন্দোলনে শরিক হওয়ার সুযোগ নেই।’

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ‘তথ্য পেয়েছি কে বা কারা সড়ক অবরোধ করেছে। তবে তারা শিক্ষার্থী কিনা এ বিষয়ে নিশ্চিত নই, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

এদিকে কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তার কোটা বাতিলসহ বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দেয়।

 
তেলের দাম নাটকীয়ভাবে কমে ব্যারেল প্রতি ৮২ ডলারে দাঁড়াল
  • ১১ মার্চ ২০২৬
'আমরা আপনাদের মিত্র, সবচেয়ে ভালো বন্ধু'— ইরানি জনগণকে নেতান…
  • ১১ মার্চ ২০২৬
ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ৩ মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন
  • ১১ মার্চ ২০২৬
ফেনীতে চালককে চাপা দিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • ১১ মার্চ ২০২৬
শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
  • ১১ মার্চ ২০২৬
জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ই…
  • ১১ মার্চ ২০২৬
close