জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা বুকস অব বেঙ্গলের

১৭ জুলাই ২০২৪, ০৮:০৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
ড. মুহম্মদ জাফর ইকবাল

ড. মুহম্মদ জাফর ইকবাল © সংগৃহীত

লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বুকস অব বেঙ্গল। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল। সোশ্যাল মিডিয়ায় তাদের ৭৭ হাজার ফলোয়ার রয়েছেন। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বুকস অব বেঙ্গল।

ফেসবুকে দেওয়া পোস্টে বুকস অব বেঙ্গল জানায়, ‘অনেকের মতো আমরাও একটা সময় মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়ে বড় হয়েছি। অনেকের মতো আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি। কিন্তু আজ কোটা আন্দোলন নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে ধরনের বক্তব্য প্রদান করেছেন সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

তারা আরও লেখেন, ‘আমরা এ বক্তব্যের ধিক্কার জানাই। আমাদের প্রতিবাদ হিসাবে আজকের পর থেকে মুহম্মদ জাফর ইকবালের কোনো বই বুকস অব বেঙ্গল বাংলাদেশ বিক্রি করবে না।’

এর আগে মুহম্মদ জাফর ইকবালের লেখা একটি চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’

আরও পড়ুন: ঢাবির ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার: জাফর ইকবাল

তবে গণমাধ্যমকে জাফর ইকবাল বলেন, কোটা সংস্কার করতে হবে। বিষয়টাকে আমি সমর্থন করি। কিন্তু আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ সারাদেশে গায়েবানা জানাযা ও কফিন মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সমন্বয়করা রাতে জানান, আজকে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য বুধবার ১৭ জুলাই দুপুর ২:০০ টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে "গায়েবানা জানাযা ও কফিন মিছিল" অনুষ্ঠিত হবে। 

তোপধ্বনি, শ্রদ্ধাঞ্জলিতে খাগড়াছড়িতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন
  • ২৬ মার্চ ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, পদ ১৭, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৬ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানা গেল
  • ২৬ মার্চ ২০২৬
যথাযথ মর্যাদায় ইবিতে স্বাধীনতা দিবস উদযাপন 
  • ২৬ মার্চ ২০২৬
ঈদযাত্রায় যে তিন দুর্ঘটনা নাড়িয়ে দিল গোটা দেশকে
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence