মৃত্যুর আগে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস— চলে আসুন ষোলশহর

১৬ জুলাই ২০২৪, ০৬:৪৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
নিহতহ ওয়াসিম আকরাম

নিহতহ ওয়াসিম আকরাম © টিডিসি ফটো

ফেসবুকে ‘চলে আসুন ষোলশহর’ লিখে সংঘর্ষে নিহত হয়েছেন চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম নগরের ষোলশহর-মুরাদপুর এলাকায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন ওয়াসিম আকরাম। 

আন্দোলনকারীরা ওয়াসিম আকরামসহ গুরুতর আহত অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। এর আগে বেলা তিনটার দিকে নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

নিহত অপরজন মো. ফারুক। ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী বলে জানা গেছে। এ ছাড়া অপরজনের পরিচয় জানা যায়নি। আহত অন্তত ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

কৈফিয়ত: এই সংবাদটির সঙ্গে প্রথমে প্রকাশিত ছবিটিতে নিহত ওয়াসিম আকরামের পরিবর্তে অন্য একজনের ছবি ভুলক্রমে আপলোড করা হয়েছিল। তবে প্রকাশের আধ ঘন্টার মধ্যে ভুল বুঝতে পেরে তা সংশোধন করা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের কারণে আমরা দুঃখিত। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence