বাগেরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৫

১৩ জুলাই ২০২৪, ১২:০৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
বাগেরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৫

বাগেরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৫ © সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও পাঁচ যাত্রী। শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলার ফলতিতা এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, রাজিব নামে একটি বাস ফলতিতা নামক স্থানে থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস সজোরে ওই বাসটিকে ধাক্কা দেয়। পরে দোলা বাসটি নিজেই খাদে পড়ে যায়। এ সময় দুই বাসের ছয় যাত্রী গুরতর আহত হন।

তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬