এইচএস‌সি পরীক্ষার্থী‌দের কে‌ন্দ্রে মোমবা‌তি-দেশলাই আনার নির্দেশ

২৯ জুন ২০২৪, ১০:১২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
ভাইরাল হওয়া নোটিশ

ভাইরাল হওয়া নোটিশ © সংগৃহীত

টাঙ্গাইলে এইচ‌এস‌সি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী‌দের মোমবা‌তি ও দেশলাই নি‌য়ে আসার নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। শ‌নিবার (২৯ জুন) টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।  

নির্দেশনায় বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকায় পরী‌ক্ষার্থী‌ সকলকে পরীক্ষা কেন্দ্রে মোমবাতি ও দেশলাই সঙ্গে আনার জন্য নির্দেশ দেওয়া হলো। 

এদিকে ক‌লেজ কর্তৃপ‌ক্ষের এমন নো‌টি‌শ সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় হয়। এ নিয়ে নানা ধর‌নের মন্তব্য করেন নেটিজেনরা। প‌রে বিজ্ঞপ্তিটি ফেসবুক পেজ থে‌কে ডি‌লিট করে দেয় কলেজ কর্তৃপক্ষ। 

এ বিষয়ে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে ব‌লেন, স‌ন্তোষ মাওলানা ভাসানী ক‌লে‌জের অধ্যক্ষের পরাম‌র্শে নো‌টিশ‌টি দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সে‌টি ফেসবু‌কে ভাইরাল হওয়ার পর ডি‌লিট করা হ‌য়ে‌ছে। 

 
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence