মাদক ও যৌতুক প্রতিরোধে ভূমিকা পালনকারী ব্যক্তিকে পুরষ্কৃত করবে ছাত্রলীগ

২৪ জুন ২০২৪, ১১:৪৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
বাংলাদেশ ছাত্রলীগ লোগো

বাংলাদেশ ছাত্রলীগ লোগো © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগ মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা পালনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করার ঘোষণা দিয়েছে। 

সোমবার (২৪ জুন) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৬ জুন থেকে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মাদক বাল্যবিবাহ যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বোই’।

বাংলাদেশ ছাত্রলীগ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, এই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে দেশের বিভিন্ন পর্যায়ে যেসকল ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পরিসরে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের সম্মাননা প্রদান করার।

এ লক্ষ্যে, পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়ে যেসকল ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে তথ্য প্রদান করার আহ্বান জানানো হচ্ছে।

তথ্য প্রেরণের ঠিকানা:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় (২৩, বঙ্গবন্ধু এভিনিউ)
ই-মেইলঃ [email protected]
হটলাইন নাম্বার: ০১৭ ১১ ৪২২ ১৩৭ অথবা ০১৬ ২৮ ৪৭৮ ৯৯১

সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে আগামী ৩০ জুনের মধ্যে তথ্য প্রেরণের আহ্বান জানায় সংগঠনটি।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬