মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে 

১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মানিকগঞ্জে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।

রবিবার (১৮ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১১ জনের মধ্যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন ১ হাজার ৮৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৮৪৩ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি ৩৪ জনের মধ্যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, জেলা হাসপাতালে ৬ জন এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগীদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন বা নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ৫৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিংগাইরে ২৭ জন, শিবালয়ে ১৪ জন, দৌলতপুরে ১২ জন, সাটুরিয়ায় ১০ জন, হরিরামপুরে ৫ জন এবং মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

অন্যদিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬৫ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬১ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৪৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950