জামিনে কারামুক্ত হলেন পাপিয়া

২৪ জুন ২০২৪, ১০:৪৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
শামীমা নূর পাপিয়া

শামীমা নূর পাপিয়া © সংগৃহীত

জামিনে কারামুক্ত হয়েছেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে তিনি জামিনে কারামুক্ত হন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, দুপুরে তার জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই–বাছাই করে তাকে কারামুক্ত করা হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে তিনি জামিনে কারামুক্ত হন তিনি।

তিনি আরও জানান, পাপিয়ার বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। সোমবার দুপুরে ষষ্ঠ মামলায় উচ্চ আদালত থেকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পাপিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা থাকলেও সকল মামলায় জামিন থাকায় তাকে সন্ধ্যা ছয়টার দিকে কারামুক্ত করা হয়।

এর আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া। সেখানে এক নারী বন্দীর ওপর নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরই ২০২৩ সালে ৩ জুলাই তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন পাপিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে টের পেয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরই অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর ২০ বছরের কারাদণ্ড হয়। এখনো তাদের বিরুদ্ধে কয়েকটি মামলার বিচার চলছে।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬