আছাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁসের অভিযোগে এডিসি জিসানুল বরখাস্ত

২৪ জুন ২০২৪, ০৮:৩১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
ছবিতে বামে এডিসি জিসানুল হক ও ডানে আছাদুজ্জামান মিয়া

ছবিতে বামে এডিসি জিসানুল হক ও ডানে আছাদুজ্জামান মিয়া © ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য সাংবাদিকদের দেয়ার অভিযোগে গাজীপুর মহানগর সি‌টি এস‌বি ও প্রটেকশন বিভাগের এডিসি জিসানুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

সোমবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এর আগে সাবেক ডিএম‌পির কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য অনলাইন ও সাংবাদিকদের কাছে যাওয়া নি‌য়ে তদন্ত শুরু হয়।

এ ঘটনায় ওই অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ একজন এসআই ও এএসআইসহ তিনজনকে অভিযুক্ত করা হয়। পরে ওই অতিরিক্ত উপকমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ প্রেক্ষিতেই তা‌কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

 
ট্যাগ: পুলিশ
মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬