খালেদা জিয়ার কিছু রোগ নিরাময়যোগ্য নয়: আইনমন্ত্রী

২৪ জুন ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM

© ফাইল ফটো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু রোগ নিরাময়যোগ্য নয় বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন বলেই সুস্থ আছেন। তাঁর কিছু রোগ আছে, যেগুলো সারার মতো না। সেগুলোকে চিকিৎসার মাধ্যমে কমিয়ে রাখা হচ্ছে। তাঁর পেসমেকার লাগানোর পর অনেকটা সুস্থ আছেন।

তিনি আরও বলেন, এখানকার চিকিৎসকেরা যখন মনে করেছিলেন বাইরের দেশ থেকে চিকিৎসক এনে পরামর্শ নেবেন, সেটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। তবে ২৪ ঘণ্টার আগে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি চিকিৎসকেরা।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬