মাধ্যমিক থেকে স্নাতক-সমমান পর্যায়ে উপবৃত্তি বিতরণ কার্যক্রমের উদ্বোধন

২৪ জুন ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। উপবৃত্তির টাকা অভিভাবকের মোবাইল ফোনে বা অনলাইন ব্যাংকিংয়ে পৌঁছে যাবে। 

সোমবার (২৪ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমি সত্যি খুব আনন্দিত আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এটা তারই একটি দৃষ্টান্ত। এইমাত্র যেটা উদ্বোধন করা হলো সেটা হলো স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি। এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে যার যার অ্যাকাউন্টে চলে যাবে। নিজেরা সংগ্রহ করতে পারবেন। সেই পদ্ধতিটাই আমরা অনুসরণ করলাম। ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ড.কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

মাধ্যমিক থেকে স্নাতক পাস পর্যায়ে ৬৪ লাখ ৭০ হাজারের বেশি মেধাবী শিক্ষার্থী পাবেন এ টাকা। মোট ২ হাজার ২০৮ কোটি টাকা তাদের মধ্যে বিতরণ করা হবে।

হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
close