নিজের গুলিতে আহত এএসআই

২৪ জুন ২০২৪, ১২:৪৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
নিজের গুলিতে আহত এএসআই

নিজের গুলিতে আহত এএসআই © সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনের সময় অসাবধানতাবশত নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন ভোলা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোক্তার হোসেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ জুন) বিকেল ৪টার দিকে সদরের ইলিশা নৌ পুলিশের কার্যালয়ে এ ঘটনা ঘটে।  

ভোলা নৌ পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকেলে পুলিশের ওই কর্মকর্তা দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই তার পিস্তল থেকে একটি গুলি বেরিয়ে তার পেটে লাগে। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কাজনক। তবে এ বিষয়ে ভিন্ন কোনো কারণ থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন, ভোলায় গুলিবিদ্ধ হয়ে আহত পুলিশের এএসআইকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে আনা হয়েছে। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। 

ট্যাগ: পুলিশ
মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬