দায়িত্ব গ্রহণের ৯ দিনের মাথায় কারাগারে উপজেলা চেয়ারম্যান

২০ জুন ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
মাকসুদ হোসেন

মাকসুদ হোসেন © সংগৃহীত

১১ জুন আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের ৯ দিনের মাথায় কারাগারে যেতে হলো নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাকসুদ হোসেনকে। স্ত্রীর করা যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় বন্দর উপজেলা পরিষদের এই চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ আদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ জানান৷ এর আগে মাকসুদ হোসেন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তবে তার আবেদন নাকচ করে দেন বিচারক।

গত ৮ মে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন আনারস প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন৷  গত ২৩ এপ্রিল মাকসুদের দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগম যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন।

শুনানি শেষে আদালত মামলা রেকর্ড করে বিষয়টি তদন্তের জন্য বন্দর থানাকে নির্দেশ দেয়৷ পরদিন থানায় মামলাটি রেকর্ড হয়৷

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাকসুদ হোসেন ১৯৯৮ সালে সুলতানা বেগমকে প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেন। এ পরিবারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের দুই বছর পর মাকসুদ তার স্ত্রীর পৈতৃক সম্পত্তির অংশ বিক্রি করে টাকা আনতে চাপ দিতে থাকেন বলে মামলার বাদীর অভিযোগ।

মামলার এজাহারে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকার করলে আসামি স্ত্রী ও মেয়েকে তার শ্বশুরবাড়ি রেখে যান। এরপর ২০২২ সালের ১১ নভেম্বর আদালতে মামলা করতে বাধ্য হন এ নারী৷

মামলাটি আদালতে বিচারাধীন জানিয়ে সুলতানা অভিযোগ করেন, গত ২১ এপ্রিল মাকসুদ কয়েকজন বন্ধুসহ শ্বশুরবাড়ি গিয়ে তাকে মামলাটি তুলে নেওয়ার হুমকি দেন। এতে সুলতানা ও তার মেয়ে প্রতিবাদ করলে মাকসুদ তাদের মারধর করেন।

 
বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬