যারা বাবাকে হত্যা করেছে, তারাই আবার সান্ত্বনা দিচ্ছে: ডরিন

২০ জুন ২০২৪, ০৯:১৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
মুমতারিন ফেরদৌস ডরিন

মুমতারিন ফেরদৌস ডরিন © সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, যারা আমার বাবাকে হত্যা করেছে, তারাই আবার সান্ত্বনা দেয়-তোমার পাশে আছি। ওরা আমাকে এতিম করেছে। 

বুধবার (১৯ জুন) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঝিনাইদহ-কুষ্টিয়া হাইওয়ে সড়কের রঘুনাথপুর বাজারে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আনার কন্যা ডরিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে কথা দিয়েছেন। বাবা নিখোঁজ হওয়ার পর থেকে আমি কাউকে দোষারোপ করিনি। শুধু বাবা হত্যার বিচার চেয়েছি।

তিনি বলেন, আমি কাউকে সন্দেহ করিনি। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তাদের নামও আমি বলিনি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে ডরিন বলেন, আমার বাবার নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রশাসন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকে আটক করেছে। আমি তো কারও নাম বলিনি। তাহলে কেন এখন বলা হচ্ছে, তাদের ফাঁসানো হচ্ছে? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন আমার বাবার হত্যার বিচার করবে।

রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল প্রমুখ।

 
বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬