হজে গিয়ে ৩০ বাংলাদেশির মৃত্যু, ফিরতি ফ্লাইট শুরু আজ

২০ জুন ২০২৪, ১০:৪২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
হজে গিয়ে ৩০ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে ৩০ বাংলাদেশির মৃত্যু

হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রথমদিনে দুটি ফ্লাইটে ৮৩৯ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এদিকে হজে গিয়ে এ পর্যন্ত সৌদিতে ৩০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন এবং বাকি ১৩ জন‌ হজের আনুষ্ঠানিকতা শুরুর পর। তবে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বুলেটিনে ২৭ জন হজযাত্রীর মারা যাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। 

হেল্প ডেস্কের তথ্যমতে, আজ বৃহস্পতিবার (২০ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স‌ এবং ফ্লাইনাস এয়ারের দুটি পৃথক ফ্লাইটে ৮৩৯ জন হাজি দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। তথ্যমতে, ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ার বহন করবে।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩০ জন বংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তবে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বুলেটিনে ২৭ জন হজযাত্রীর মারা যাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। হজযাত্রীদের মধ্যে ২২ জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে মক্কায় ২০ জন, মদিনায় চারজন, মিনায় দুইজন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজযাত্রীদের মৃত্যুর বিষয়ে হজ অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ (হাব) বলছে, সৌদিতে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন। এর মধ্যে ২৭ জনের তথ্য সৌদি সরকার অফিসিয়ালি ঘোষণা করেছে। বাকি তিনজন এখনও নিখোঁজ রয়েছে। তারা মারা গেছেন এটা জেনেছি, কিন্তু এখনও সৌদি সরকার ঘোষণা করেনি।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয় গত ১৬ জুন, আর পবিত্র হজ পালিত হয় ১৫ জুন। ১২ জিলহজ জামারায় পাথর নিক্ষেপ করার শেষ দিন, হাজিরা পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে শেষ করেন হজের আনুষ্ঠানিকতা।

এবছর ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত হজযাত্রীদের নিয়ে ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৭টি। এসব ফ্লাইটে সর্বমোট ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।

রাজবাড়ীতে তীব্র জ্বালানি সংকট, ১০ ফিলিং স্টেশনে নেই তেল; ভো…
  • ২৩ মার্চ ২০২৬
কার্স্টেনের সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান
  • ২৩ মার্চ ২০২৬
ঈদে বাড়ি ফিরতেই আ.লীগ নেতার ওপর হামলার অভিযোগ
  • ২৩ মার্চ ২০২৬
তেলের দাম বাড়বে, সামনে কঠিন সময় আসছে: মির্জা ফখরুল
  • ২৩ মার্চ ২০২৬
মেহেদির দাগ দূর করার ঘরোয়া উপায়
  • ২৩ মার্চ ২০২৬
ইরান আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক—সিএনএন এর …
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence