মুক্তিযোদ্ধা কোটার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক গ্রেপ্তার

২০ জুন ২০২৪, ১০:০৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
মো. জাহাঙ্গীর আলম

মো. জাহাঙ্গীর আলম © সংগৃহীত

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মো. মোখলেছুর রহমানের ছেলে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন। 

এজাহারে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর ফেসবুকে লিখেন ‘কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে ক্ষোভের সৃষ্টি হয় এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ওই যুবকের এমন পোস্টের তীব্র প্রতিবাদ জানান। তাদের পক্ষ থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  বুধবার দুপুরে হাকিমপুর থানায় মামলা করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

এ বিষয়ে হাকিমপুর ওসি মো. দুলাল হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে জাহাঙ্গীর আলম তার নিজ ফেসবুকে পোস্ট দেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

জাহাঙ্গীর আলম একসময় হিলি স্থলবন্দরের বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডে চাকরি করতেন। এরপর তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ‘বাংলা হোপ’ নামের একটি বেসরকারি সংস্থাতেও কর্মরত ছিলেন।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬