বল ভেবে পরিত্যক্ত ককটেলে আঘাত করে ২ শিশু আহত

২০ জুন ২০২৪, ১২:৫৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

যশোরের শার্শায় পরিত্যক্ত ককটেল বল ভেবে খেলার সময় বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বুধবার (১৯ জুন) বেলা ২টার দিকে উপজেলার হরিনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আকিনুল হাসান (১৩) হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও আরেক শিশু মোসাম্মৎ মারিয়া (৭) একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে। দুই শিশুকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকিনুল ও মারিয়া গ্রামের আলমগীর নামে এক ব্যক্তির বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। এ সময় রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বোমাকে বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করে তারা। একপর্যায়ে বিস্ফোরণ ঘটলে ওই দুই শিশু মারাত্মক আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬