বাস-থ্রি হুইলার সংঘর্ষে কলেজ শিক্ষিকাসহ নিহত ২

০৮ জুন ২০২৪, ০৪:২৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © সংগৃহীত

রংপুরের গংগাচড়ার গঞ্জিপুর এলাকায় বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

শনিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গঞ্জিপুর ভিন্ন জগত সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গংগাচড়া মডেল থানার এসআই জনক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে গংগাচড়ার গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। তার নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভর্তি অবস্থায় দিপা রানী নামে এক কলেজ শিক্ষক মারা যান। তিনি কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক।

গংগাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান মাসুম জানান, অজ্ঞাত নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছে।

 
ছয় শর্তে সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬