সংসদ সদস্যদের গাড়িতে ২৫ শতাংশ শুল্ক বসছে

০৬ জুন ২০২৪, ০৫:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
আমদানি শুল্ক

আমদানি শুল্ক © টিডিসি ছবি

বর্তমানে জাতীয় সংসদের সদস্যরা কোনো শুল্ককর ছাড়াই গাড়ি আমদানি করতে পারেন। ৩৬ বছর ধরে এই সুবিধা পেয়ে আসছেন তাঁরা। ফলে এতদিন সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হত। তবে এবার এই সুবিধা বন্ধ করে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির উপর শুল্ক বসানো হয়েছে।

সংসদ সদস্যদের জন্য আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শুল্ক বসানোর এই প্রস্তাব করেন। পাশাপাশি আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাবও করা হয়েছে। ফলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা পুরোপুরি থাকছে না।

গাড়ি আমদানিতে সবচেয়ে বেশি রাজস্ব আসে সম্পূরক শুল্ক থেকে। বর্তমানে গাড়ির ইঞ্জিনের সিসিভেদে ৪৫ থেকে ৫০০ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক দিতে হয়। কিন্তু সংসদ সদস্যদের আমদানি করা গাড়িতে সম্পূরক শুল্ক বসানো হয়নি।

গাড়ির দাম ও আমদানি শুল্কের যোগফলের ওপর সম্পূরক শুল্ক বসে। সাধারণ আমদানিকারকদের আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক দিতে হয়। সুতরাং সংসদ সদস্যদের ওপর শুধু আমদানি শুল্ক বসার কারণে তাঁদেরকে খুব বেশি রাজস্ব দিতে হবে না।

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রথম দেওয়া হয় জেনারেল এরশাদ সরকারের আমলে। এনবিআর সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের ২৪ মে এ–সংক্রান্ত সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় এসেও এই সুবিধা বহাল রাখে। সরকারি নথিপত্রে দেখা গেছে, সব দলের সংসদ সদস্যরাই শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করছেন।

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence