মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ পাসসহ ৩ দাবিতে বাম জোটের কর্মসূচি ঘোষণা

০২ জুন ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ফটো

মেট্রোরেলের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে ভাড়ায় ভ্যাট যুক্ত করার নীতি থেকে সরে আসা ও শিক্ষার্থীদের জন্য হাফ পাস দেওয়ার আহ্বান জানিয়েছে জোটটি। রবিবার (২ জুন) মতিঝিল মেট্রোরেল স্টেশনে জোটের ঢাকা মহানগর শাখার পথসভা ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।

পথসভায় বক্তব্য দেন মহানগর সমন্বয়ক তৈমুর খান অপু, সাইফুল ইসলাম সমীর, খালেকুজ্জামান লিপন, আনোয়ার হোসেন, সীমা দত্ত, তৌশিন সাদিয়া তাসনিম, মঞ্জুর মঈন, ইকবাল কবীর, রোমান তালুকদার প্রমুখ।

আরও পড়ুন: বঞ্চিত আশুলিয়াবাসী, টঙ্গী পর্যন্ত বর্ধিত হবে মেট্রোরেল

পথসভায় একই দাবিতে বাম জোট মহানগরের কর্মসূচি ঘোষণা হয়। আগামী ৪ জুন বিকেল ৪টায় কারওয়ানবাজার, ৬ জুন বেলা ১১টায় ফার্মগেট এবং ৮ জুন বিকেল ৪টায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে প্রচারণা ও পথসভা হবে।

এ ছাড়া ১০ জুন বেলা ১১টায় আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence