রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরুর আধা ঘণ্টায় যত হিট পড়ল

০২ জুন ২০২৪, ০২:৫১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
ট্রেনের টিকিট

ট্রেনের টিকিট © ফাইল ফটো

বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার প্রথম দিনে পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে প্রথম ঘণ্টাতেই রংপুর বিভাগের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এছাড়া টিকিট বিক্রির শুরুর আধা ঘণ্টায় সহজের সার্ভারে ৬০ লাখ হিট পড়েছে।

পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনায় এখনো কিছু টিকিট অবিক্রীত রয়েছে। প্রথম ঘণ্টাতে পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ১১ হাজার ৯৪০টি।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তনগর ট্রেনগুলোয় সাধারণ শ্রেণির আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হবে। তবে এসব টিকিট অগ্রিম নয়, যাত্রার আগে আগে স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে।

রেলের ঘোষণা অনুযায়ী, কাল ৩ জুন বিক্রি হবে ১৩ জুনের টিকিট। একইভাবে ৪ জুন ১৪ জুনের, ৫ জুন ১৫ জুনের, ৬ জুন দেওয়া হবে ১৬ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে।

ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন। ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

২০ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে ১০ জুন। ২১ জুনের টিকিট দেওয়া হবে ১১ জুন। ২২ জুনের টিকিট দেওয়া হবে ১২ জুন। ২৩ জুনের টিকিট দেওয়া হবে ১৩ জুন। আর ২৪ জুনের টিকিট দেওয়া হবে ১৪ জুন।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬