এমন কোনো পণ্য নেই যেটা বাংলাদেশে নকল হয় না: ভোক্তার মহাপরিচালক

০২ জুন ২০২৪, ০২:২৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM

© সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এমন কোনো পণ্য নেই, বাংলাদেশে যার নকল হয় না। কসমেটিকস থেকে শুরু করে শিশুখাদ্য, সবকিছুর নকল হচ্ছে। দেশের ভেতরেই হচ্ছে এগুলো। আহ্বান করে বলেন, এসব তথ্যগুলো আমাদের কাছে দেন, আমরা ব্যবস্থা নেব।

রোববার (২ জুন) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ভোক্তা অধিকার আইন ও সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, দেশে তৈরি এসব নকল পণ্যের তথ্য সারাবিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বিশ্বের মানুষের কাছে বার্তা যাচ্ছে, বাংলাদেশে ভেজাল পণ্য তৈরি হয়। আমাদের সব অর্জন ম্লান হচ্ছে এই ভেজালের কারণে। 

এর আগে সুনামগঞ্জের বিভিন্ন স্টক হোল্ডারদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ভোক্তা ও ব্যবসায়ীদের কথা শুনেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, বীর মুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, ক্যাব কেন্দ্রীয় সহ সভাপতি জামিল চৌধুরী, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিকসহ অন্যান্যরা। 

নভেম্বরে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী
  • ১৯ অক্টোবর ২০২৬
যে পাঁচ সময়ে আপনার শিশুকে কখনোই বকাঝকা করবেন না
  • ১৯ অক্টোবর ২০২৬
মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জ…
  • ১৯ অক্টোবর ২০২৬
রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি
  • ১৯ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
  • ১৯ অক্টোবর ২০২৬