১০০ টাকায় বিক্রি হবে প্রতি লিটার তেল, চাল ৩০

০২ জুন ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের পণ্য বিক্রয় কেন্দ্র

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের পণ্য বিক্রয় কেন্দ্র © ফাইল ছবি

ভর্তুকি মূল্যে চার ধরনের পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জুন মাসের পণ্য আজ রোববার (২ জুন) থেকে বিক্রি শুরু করবে সংস্থাটি। দেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী ভোক্তার কাছে এ পণ্য বিক্রি করা হবে। 

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে রাজধানীর পল্লবীর প্যারিস রোড-সংলগ্ন শেখ ফজলুল হক মনি খেলার মাঠে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল, দু’কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০০ টাকা রাখা হবে। প্রতি কেজি মসুর ডাল ৬০, চিনি ৭০ ও চাল ৩০ টাকায় পাওয়া যাবে।

আরো পড়ুন: সম্পর্ক ছিন্ন করায় কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

টিসিবি জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় সারাদেশে ডিলাররা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। নিজ নিজ এলাকায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন নিম্ন আয়ের কার্ডধারীরা।

ট্যাগ: জাতীয়
নভেম্বরে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী
  • ১৯ অক্টোবর ২০২৬
যে পাঁচ সময়ে আপনার শিশুকে কখনোই বকাঝকা করবেন না
  • ১৯ অক্টোবর ২০২৬
মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জ…
  • ১৯ অক্টোবর ২০২৬
রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি
  • ১৯ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
  • ১৯ অক্টোবর ২০২৬