পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

০২ জুন ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
নিহত দুই বোন

নিহত দুই বোন © ফাইল ফটো

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) বিকেলে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি (৮) ও ইশা (৬)। তাড়াশ পৌরসভার কাউন্সিলর রব্বেল আলী এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হযরত আলীর দুই মেয়ে বিকেলে খেলা করছিল। এক পর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে নামে। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। পরে পুকুরে নেমে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা বলেন, হাসপাতাল নিয়ে আসার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

 
সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
close