ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে

০২ জুন ২০২৪, ০৮:১১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট আজ রোববার (২ জুন) থেকে বিক্রি শুরু করেছে রেলওয়ে। সকাল ৮টা থেকে টিকিট কাটতে পারছেন যাত্রীরা। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বরাবরের মতো ঈদের আগে ৫ দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। দুই অঞ্চলে ভাগ করে দুই সময়ে ট্রেনের আসন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

রেলওয়ে জানিয়েছে, সবাই যেন ঠিকঠাকভাবে অনলাইন থেকে আসন সংগ্রহ করতে পারেন, সেজন্য দু’অঞ্চলের আসন ভিন্ন সময়ে দেওয়া হবে। পশ্চিমাঞ্চলের আসন বিক্রি শুরু হবে সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলের আসন বিক্রি শুরু হবে দুপুর ২টায়। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের আসন থাকবে ৩৩ হাজার ৫০০টি।

গত ২৮ মে রেল ভবনের সম্মেলন কক্ষে ‘ঈদ উপলক্ষ্যে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে’ এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী। তিনি বলেন,  আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম আসন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

আরো পড়ুন: মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন বগুড়ার হযরত আলী

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসনের ৩ জুন; ১৪ জুনের আসন ৪ জুন; ১৫ জুনের ৫ জুন এবং ১৬ জুনের টিকিট ৬ জুন বিক্রি হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close