আনার হত্যা মামলার তদন্ত করবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

০১ জুন ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
আনার হত্যা মামলার তদন্ত করবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

আনার হত্যা মামলার তদন্ত করবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী © টিডিসি ফটো

আনার হত্যা মামলার তদন্ত করবে ভারত—বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল মামলা ভারতে হয়েছে। তাই তদন্ত করবে ভারত, তারা চাইলে আমরা সহযোগিতা করবো। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি রয়েছে। যেহেতু ভারতে হত্যাকাণ্ড হয়েছে সেহেতু ভারত সরকারই যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করবে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে উদ্বিগ্ন। যে যেখানে আছে সবাইকে ধরা হবে।

বেনজীর আহমেদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ বাহিনী নেবে না।

বেনজীরের দেশত্যাগের বিষয়ে তিনি বলেন, সে (বেনজীর আহমেদ) কোথায় আমি জানি না, দেশে নাকি বিদেশে সে বিষ‌য়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

নভেম্বরে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী
  • ১৯ অক্টোবর ২০২৬
যে পাঁচ সময়ে আপনার শিশুকে কখনোই বকাঝকা করবেন না
  • ১৯ অক্টোবর ২০২৬
মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জ…
  • ১৯ অক্টোবর ২০২৬
রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি
  • ১৯ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
  • ১৯ অক্টোবর ২০২৬