বেনজীর কোথায়, জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

০১ জুন ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
বেনজীর কোথায়, জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর কোথায়, জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী © টিডিসি ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সে (বেনজীর আহমেদ) কোথায় আমি জানি না, দেশে নাকি বিদেশে সে বিষ‌য়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অপরাধ করলে বিচার হবে। অভিযোগের তদন্ত চল‌ছে। সাবেক এই আইজিপি বেন‌জীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলেও জানান তিনি।

শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ বাহিনী নেবে না।

বেনজীরের দেশত্যাগের বিষয়ে তিনি বলেন, সে (বেনজীর আহমেদ) কোথায় আমি জানি না, দেশে নাকি বিদেশে সে বিষ‌য়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল মামলা ভারতে হয়েছে। তাই তদন্ত করবে ভারত, তারা চাইলে আমরা সহযোগিতা করবো। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি রয়েছে। যেহেতু ভারতে হত্যাকাণ্ড হয়েছে সেহেতু ভারত সরকারই যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করবে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে উদ্বিগ্ন। যে যেখানে আছে সবাইকে ধরা হবে।

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬