ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল, কোন অঞ্চলের কখন

০১ জুন ২০২৪, ০১:৫৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
রোববার থেকে ট্রেনের টিকি বিক্রি শুরু হবে

রোববার থেকে ট্রেনের টিকি বিক্রি শুরু হবে © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট আগামীকাল রোববার (২ জুন) থেকে বিক্রি শুরু করবে রেলওয়ে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ঈদের আগে ৫ দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। দুই অঞ্চলে ভাগ করে দুই সময়ে ট্রেনের আসন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

রেলওয়ে জানিয়েছে, সবাই যেন ঠিকঠাকভাবে অনলাইন থেকে আসন সংগ্রহ করতে পারেন, সেজন্য দু’অঞ্চলের আসন ভিন্ন সময়ে দেওয়া হবে। পশ্চিমাঞ্চলের আসন বিক্রি শুরু হবে সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলের আসন বিক্রি শুরু হবে দুপুর ২টায়। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের আসন থাকবে ৩৩ হাজার ৫০০টি।

আরো পড়ুন: বিসিএস প্রস্তুতির সময় ব্যবসায় দিলে দ্রুত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব: বাকৃবি ভিসি

গত ২৮ মে রেল ভবনের সম্মেলন কক্ষে ‘ঈদ উপলক্ষ্যে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে’ এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী। তিনি বলেন,  আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম আসন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসনের ৩ জুন; ১৪ জুনের আসন ৪ জুন; ১৫ জুনের ৫ জুন এবং ১৬ জুনের টিকিট ৬ জুন বিক্রি হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close