স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমানে চলে গেলেন ১৩ বছরের মঈন

০১ জুন ২০২৪, ১১:০২ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
লালপুর থানা

লালপুর থানা © সংগৃহীত

স্মার্টফোন কিনে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে মঈন আলি (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার (৩১ মে) দুপুরে নাটোরের লালপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ‌।

জানা গেছে, নিহত মঈন আলী ওই গ্রামের মামুন আলীর ছেলে। স্মার্টফোন কেনার জন্য বেশ কিছুদিন ধরেই জেদ করছিল মঈন আলী। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকাই সেই মোবাইল কিনে দিতে পারেনি পরিবার। এ নিয়ে সব সময় মন খারাপ করে থাকত মঈন। শুক্রবার দুপুরের কোনো একসময় নিজ কক্ষে আত্মহত্যা করে সে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
গাইবান্ধায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ২৮ মার্চ ২০২৬
নওগাঁয় বজ্রপাতে কৃষক নিহত, আহত ৪
  • ২৮ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও মশক নিধন কার্…
  • ২৮ মার্চ ২০২৬
র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ
  • ২৮ মার্চ ২০২৬
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • ২৮ মার্চ ২০২৬
ইন্টার্ন নিয়োগ দেবে স্যামসাং, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence