শিক্ষকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর একান্ত বৈঠকে ভোটারদের উদ্বেগ

৩১ মে ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM

© সংগৃহীত

আগামী (৫ জুন) চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এর মধ্যে একটি কলেজের শিক্ষকদের সাথে একজন প্রার্থীর একান্ত বৈঠক করার বিষয়টি সামনে আসায় এ নিয়ে অন্য প্রার্থী ও ভোটারদের মনে উদ্বেগ কাজ করছে।

গত (৩০ মে) আনুমানিক বেলা সাড়ে ১২ টার সময় রাজশাহী চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন এলাকাধীন বড়াল আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে একান্ত বৈঠক করেছেন চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মামুন। একান্ত বৈঠক নিয়ে তার নির্বাচনী এলাকার জনমনে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মামুন এর সাথে তার মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

একান্ত বৈঠকের ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে বড়াল আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সারোয়ার জামান টুটুল বলেন, চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মামুন আমাদের কলেজে এসেছিলেন। তার প্রতিকের জন্য ভোট চেয়েছিলেন।  সেই সময়ে শুধু আমাদের শিক্ষকরা এবং উনার কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি আনুমানিক ২০মিনিট আমাদের কলেজে অবস্থান করেন।

শিক্ষকদের সাথে একান্ত বৈঠক আচরণ বিধি লঙ্ঘনের শামিল হবে কি না জানতে চাইলে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাইদা খানম বলেন, শিক্ষকদের সাথে একান্ত বৈঠক করেছে এমন তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। আর ঐ কলেজের কোনো শিক্ষককে এখনো পর্যন্ত কোনো ধরনের দায়িত্ব দেয়া হয়নি ভোটের। তবে এমন ঘটে সত্যিই হয়ে থাকে তবে বিষয়টি আমরা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

অপর দুই প্রার্থী আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া (বিপ্লব) বলেন, আমরা শুনেছি বড়াল আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে একান্ত বৈঠক করেছেন। বিষয়টি আমাদের ও ভোটারদের উদ্বেগের বিষয়। কারণ ঐ কলেজের অধিকাংশ শিক্ষক নির্বাচনী এলাকায় কোনো না কোনো ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন। তাই বিষয়টি প্রশাসন আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।

 
ট্যাগ: শিক্ষক
জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬