শিয়ালের ছোটাছুটির কারণে ২৫ মিনিট আকাশে ঘুরপাক বিমানের

৩১ মে ২০২৪, ০৩:০০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM

© সংগৃহীত

বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের ছোটাছুটির কারণে নামতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে উড়োজাহাজ। শিয়ালটি সরে গেলে ২৫ মিনিট পর ফ্লাইট অবতরণ করে। আজ শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। 

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ডি উড়োজাহাজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে সৈয়দপুরে পৌঁছায়। কিন্তু রানওয়েতে একটি শেয়ালকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখে পাইলট আকাশে চক্কর দিতে থাকেন। 

তিনি আরও বলেন, পাইলটের কাছে জানার পর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দিলে প্রায় ২৫ মিনিট পর পৌনে ৯টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

 
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬