জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, শনিবার থেকে কার্যকর

৩০ মে ২০২৪, ১১:৩৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
গাড়িতে তেল দিচ্ছেন এক কর্মচারী

গাড়িতে তেল দিচ্ছেন এক কর্মচারী © ফাইল ফটো

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সর্বনিম্ন ৭৫ পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ আড়াই টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। আগামী শনিবার (১ জুন) থেকে নতুম দামে ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন কিনতে হবে গ্রাহকদের। 

বৃহস্পতিবার (৩০ মে) বিদ্যুৎ,  জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।

তথ্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে ০.৭৫ টাকা বৃদ্ধি করে ১০৭.৭৫ টাকা, পেট্রোলের ক্ষেত্রে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১২৭.০০ টাকা এবং  অকটেনের ক্ষেত্রে ২.৫০ টাকা বাড়িয়ে ১৩১.০০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়  করছে সরকার। গত মার্চ মাস থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।

সরকার জানিয়েছে, জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে। মূল্য সমন্বয়ের পরেও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০.৭৬ রুপী বা বাংলাদেশী মুদ্রায় ১২৫.৭০ টাকায় এবং পেট্রোল ১০৩.৯৪ রুপী বা বাংলাদেশী মুদ্রায় ১৪৩.৯৬ টাকায় বিক্রি হচ্ছে যা বাংলাদেশ থেকে লিটার প্রতি যথাক্রমে প্রায় ১৭.৯৫ টাকা ও ১৬.৯৬ টাকা |

ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার, মার্কেটে ক্রেতাদের ঢল
  • ১৪ মার্চ ২০২৬
রাস্তায় বৃদ্ধাকে ভয় দেখানোয় রোবটকে আটক করল পুলিশ
  • ১৪ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শ…
  • ১৪ মার্চ ২০২৬
কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে আল্টিমেট…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081