ব্যাংক থেকে টাকা তুলে র‌্যাব কর্মকর্তার বিদেশ যাওয়ার চেষ্টা, নিষেধাজ্ঞা আদালতের

৩০ মে ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM

© ফাইল ছবি

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রমোট) উত্তম কুমার বিশ্বাসকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুর্নীতির প্রাথমিক অনুসন্ধানকালে এই র‌্যাব কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রুহুল হক।
 
আদালতে শুনানি চলাকালে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এ সময় আদালত তার কাছে জানতে চান, তিনি এখনও চাকরিরত কি না। দুদকের আইনজীবী জানান, তিনি এখনও চাকরিরত।
  
আবেদনে বলা হয়েছে, উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়, যা বর্তমানে চলমান। এরইমধ্যে তার ও তার স্ত্রীর নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
 
অনুসন্ধানকালে বিভিন্ন ব্যাংক ও অন্য প্রতিষ্ঠান থেকে পাওয়া বেশকিছু রেকর্ডপত্র বিশ্লেষণ করে দেখা যায়, তিনি দুদকের নোটিশ পাওয়ার পরপরই টাকা-পয়সা তুলে অসংখ্য হিসাব বন্ধ করছেন, যা সন্দেহজনক বলে প্রতীয়মান হয়। তিনি অনুসন্ধানের শুরু থেকে তেমন কোনো ধরনের সহযোগিতা করেননি বরং বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অনুসন্ধানকার্য ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছেন এবং অহেতুক কালক্ষেপণ করছেন।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, উত্তম কুমার সব হিসাব বন্ধ করে দেশত্যাগের পরিকল্পনা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ শঙ্কা রয়েছে। এজন্য তার বিদেশগমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এ সময় আদালত তার কাছে জানতে চান, তিনি কী এখনও চাকরিরত কি না। দুদক প্রসিকিউটর জানান, তিনি এখনও চাকরিরত। শুনানি শেষে আদালত উত্তম কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করেন।

ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা
  • ১৯ অক্টোবর ২০২৬
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১৯ অক্টোবর ২০২৬
খুবি শিক্ষার্থীর ‘গাছের ডাক্তার’, বদলাচ্ছে কৃষিসেবার চিত্র
  • ১৯ অক্টোবর ২০২৬
আইডিয়া ফেস্ট-২০২৫ এর চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্য…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে পদত্যাগের আরও এক নজির বিএনপিতে
  • ১৯ অক্টোবর ২০২৬
চলতি বছর শক্তিশালী এল নিনোর প্রভাব পড়বে বাংলাদেশে, শীত নিয়ে…
  • ১৯ অক্টোবর ২০২৬