চাকরির পেছনে না দৌড়ে নিজের পায়ে দাঁড়ান: তরুণদের প্রধানমন্ত্রী

৩০ মে ২০২৪, ০৩:৫৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

তরুণদের চাকরির পেছনে না দৌড়ে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। এখন জাতিকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছি।

“আমরা তরুণদের সহজ শর্তে ঋণ দিচ্ছি। এ ঋণ নিয়ে তারা উদ্যোক্তা হয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারে, আবার কর্মসংস্থানও তৈরি করতে পারে। আমরা দেশে দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে কাজ করছি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, সবগুলো প্রকল্পের কাজ শেষ হলে আমরা উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বে স্বীকৃতি পাব।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত দুই হাজার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিন বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে পটুয়াখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার।

কলাপাড়ায় আন্ধারমানিক নদীর ওপর নির্মিত শেখ কামাল সেতু পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী বিকেল ৫টায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬