সকাল থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন

৩০ মে ২০২৪, ১০:৪৯ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
সকাল থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন

সকাল থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন © সংগৃহীত

প্রায়ই নানা সমস্যার কারণে বন্ধ থাকছে মেট্রোরেল। যান্ত্রিক ত্রুটির কারণে আজ সকালে আধাঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী যাত্রীরা। এবার অনিবার্য কারণ দেখিয়ে মেট্রো চলাচলের সময়েও পরিবর্তন আনল কর্তৃপক্ষ। মেট্রোরেল আজ বৃহস্পতিবার সকাল থেকে ১৫ মিনিট পর পর চলেছে। সকালে মেট্রোরেলের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। 

বৃহস্পতিবার (৩০ মে) সকালে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণায় বলা হয়, ‘অনিবার্য কারণবশত অদ্য ৩০/০৫/২৪ তারিখ মেট্রোরেল ১৫ মিনিট Headway তে (বিরতির সময়)  চলাচল করবে। পরবর্তীতে নির্ধারিত Headway চালু হলে জানানো হবে।’

মেট্রোরেল ১৫ মিনিট পরপর ছাড়ায় স্টেশনগুলোতে ব্যাপক ভিড় জমে যায়। খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর-১১ নম্বর স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়ে দাঁড়িয়েছিল। আর এসময় উত্তরাগামী ট্রেনটি মিরপুর-১০ নম্বর স্টেশনে আটকে ছিল। প্লাটফর্ম থেকে ঘোষণা করা হচ্ছিল যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিলম্ব হচ্ছে। 

উত্তরা থেকে মতিঝিল অভিমুখী ট্রেনের পিক আওয়ার হচ্ছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আবার বিকেল ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে গণ্য হয়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা রুটের পিক আওয়ার শুরু হয় সকাল ৮টা ১ মিনিট থেকে ১২টা ৮ মিনিট এবং বিকেল ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত।

 
ট্যাগ: জাতীয়
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close