ঘূর্ণিঝড় রেমালে প্রাণ হারিয়েছেন দু’জন

২৭ মে ২০২৪, ০৮:৫১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে © সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালে দু’জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। রোববার রাতে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, উপকূল এলাকায় তীব্র বাতাস বয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকাগুলো ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। 

অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে পানি ভেতরে ঢুকেছে জানিয়ে তিনি বলেন, উপকূলীয় এলাকার মানুষ বিপদে আছেন। লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন। আশ্রয় কেন্দ্রে তারা যেন খাবার পায়, সে বিষয়গুলো তদারকি করা হচ্ছে। 

আরো পড়ুন: পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

মহিববুর রহমান বলেন, জোয়ার ভাটার সম্ভাবনা থাকায় আতঙ্ক কাটেনি। ঘূর্ণিঝড় অতিক্রম করার পরও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এটাও দুর্যোগের মধ্যে পড়ে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা আছে বলে জানান তিনি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence