যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

২৬ মে ২০২৪, ০৯:৫৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় © ফাইল ছবি

গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য আজ রোববার (২৬ মে) এলেংগা থেকে কালিয়াকৈর পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

শনিবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভল্যা, মির্জাপুর এলাকায় গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য আগামীকাল রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা এলেংগা থেকে কালিয়াকৈর সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 
ট্যাগ: জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা …
  • ১৯ অক্টোবর ২০২৬
দলের ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগ করতে হচ্ছে
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগের ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগে যাকে দূষলেন হাসনাত আব্দ…
  • ১৯ অক্টোবর ২০২৬
যত্রতত্র পোস্টার ও দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা দিল ডিএনসিসি, অম…
  • ১৯ অক্টোবর ২০২৬