ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি হতে পারে

২৬ মে ২০২৪, ১২:৫৩ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ © সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ অতিপ্রবল বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ অবস্থায় উপকূলের ১৩টিসহ ১৮ জেলা ‘রেমালের’ আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 

একইসঙ্গে তিনি জানান, রবিবার ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে। শনিবার রাতে ঘূর্ণিঝড় ‘রেমালের’ সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রবিবার ভোর থেকে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে শুরু করবে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনও কখনও এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ‘রেমাল’ সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এসময় ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল। এ অবস্থায় রবিবার ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘূর্ণিঝড় ‘রেমালের’ কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়টি অতিপ্রবল হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা …
  • ১৯ অক্টোবর ২০২৬
দলের ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগ করতে হচ্ছে
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগের ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগে যাকে দূষলেন হাসনাত আব্দ…
  • ১৯ অক্টোবর ২০২৬
যত্রতত্র পোস্টার ও দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা দিল ডিএনসিসি, অম…
  • ১৯ অক্টোবর ২০২৬