এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল

২৫ মে ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ফটো

ঘণ্টাখানেক বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চালু হয়েছে। শনিবার (২৫ মে) রাত সোয়া আটটার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান মেট্রোরেল চলাচলকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

এর আগে সন্ধ্যা সাতটার দিকে মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে সন্ধ্যা সাতটার দিক থেকে বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।

সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যেতে। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। এ ঘোষণার পর বিভিন্ন স্টেশন থেকে হাজারো যাত্রী বের হয়ে যান।

এর আগেও নানা কারণে বেশ কয়েকবার মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল। হঠাৎ বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর আবার চালু হয়েছিল।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা …
  • ১৯ অক্টোবর ২০২৬
দলের ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগ করতে হচ্ছে
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগের ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগে যাকে দূষলেন হাসনাত আব্দ…
  • ১৯ অক্টোবর ২০২৬
যত্রতত্র পোস্টার ও দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা দিল ডিএনসিসি, অম…
  • ১৯ অক্টোবর ২০২৬