নির্বাচনের আচরণবিধি ভাঙায় শিক্ষকের কারাদণ্ড

২১ মে ২০২৪, ১২:০৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
শ্রীপুরের গোসিংগা উচ্চ বিদ্যালয়

শ্রীপুরের গোসিংগা উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গোসিংগা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোর করে ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারের অভিযোগে এক শিক্ষককে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জের ইউএনও এস এম ইমাম রাজি টুলু। মঙ্গলবার (২১ মে) উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক কামরুল হাসান খান (৪৪) গোসিংগা গ্রামের বাসিন্দ। তিনি রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ বলেন, বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে কারাদণ্ড দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন: মেয়েকে বিদ্যালয়ে ভর্তি করতে গিয়ে জানলেন নিজেই মৃত

শ্রীপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা বলেন, উপজেলায় ভোটার রয়েছে তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন । ভোটকেন্দ্র ১৪৮টি। আর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তিনজন, ভাইস চেয়ারম্যান ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার …
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের ‘আউল-ফাউল’ বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
অনুমোদনের এক বছরেও অনুদান পাননি ১৬৯০ শিক্ষক, পরিবার নিয়ে মা…
  • ১৯ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া
  • ১৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
  • ১৯ অক্টোবর ২০২৬