আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

২১ মে ২০২৪, ০৮:৫৭ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং দুদিনের সফরে আজ মঙ্গলবার (২১ মে) ঢাকায় আসছেন। জানা গেছে, আজ সকাল ১১টার পর মালয়েশিয়ার একটি বিমানে ঢাকা পৌঁছাবেন তিনি। গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে প্রথম দ্বিপক্ষীয় সফর হবে এটি। এই সফরে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। 

সোমবার (২০ মে) অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও‌য়েবসাইটে পেনি ওং-এর বাংলাদেশ-সিঙ্গাপুর সফর নিয়ে এক‌টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ এক বিবৃতিতে বলেন, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যকে এগিয়ে নিতে আমি এ সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করতে যাচ্ছি। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টায় এই প্রথমবারের মতো বাংলাদেশে যেতে পারব। 

তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তন, অঞ্চলভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো চ্যালেঞ্জগুলোর বাস্তবমুখী সমাধানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিষয়গুলো নিয়ে ঢাকায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও বাংলাদেশ সরকারের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করব।

সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এরপর বিকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যাবেন বলে জানান।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দ্বিপক্ষীয় বিষয়াবলীর মধ্যে বিশেষত বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ, বাংলাদেশিদের অভিবাসন, মৌসুমি কর্মসংস্থান, প্রবাসীদের কল্যাণ, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

ট্যাগ: জাতীয়
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার …
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের ‘আউল-ফাউল’ বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
অনুমোদনের এক বছরেও অনুদান পাননি ১৬৯০ শিক্ষক, পরিবার নিয়ে মা…
  • ১৯ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া
  • ১৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
  • ১৯ অক্টোবর ২০২৬